বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাকলিয়ায় ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া ১২ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী মাত্র সাত ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মোবাইলে কথা বলার সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়।

ব্যাগে ছিল স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও শাড়ি—সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

ঘটনার পরপরই স্বপ্না রানী বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা (নং-১২, ধারা ৩৭৯ পেনাল কোড) দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা নুর হোসেন কালু (৩১)-কে গ্রেপ্তার করেন।

নুর হোসেন কালু বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার তুলাতলী এলাকার লিজা কলোনিতে বসবাস করছেন। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার দেওয়া স্বীকারোক্তি ও বাদীর সনাক্ত অনুযায়ী, কালুর বাসা থেকে উদ্ধার করা হয়:৭.৩ ভরি স্বর্ণালংকার, ১টি রেডমি মোবাইল ফোন, নগদ টাকা, শাড়িসহ অন্যান্য সামগ্রী, সবকিছু মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “অভিযানটি পরিচালনায় এসআই মোবারক হোসেনকে দিকনির্দেশনা দেন তদন্ত ওসি মো. মোজাম্মেল হক। খুব দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের এ ঘটনাটি পুলিশি তদন্তের সফল দৃষ্টান্ত।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...