বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বান্দরবানে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত,নিম্নাঞ্চলে বন্যা আশংকায় স্থানীয়রা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে,জেলার সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে,নদীতীরবর্তী বসবাসকারী জনসাধারণের দিন কাটছে উৎকন্ঠা আর আতংকের মধ্যে।ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশংকা করছেন স্থানীয় জনসাধারণ।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকার কারনে জেলা সদরের লাঙ্গিপাড়া,বালাঘাটা, কালাঘাটা,ক্যাচিংঘাটা,সাইঙ্গা সহ বেশ কয়েকটি পাহাড় অধ্যুষিত এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে,পাহাড় ঘেষা বসবাসকারী জনসাধারণ অনেক ঝুঁকিতে আছেন বলে তিনি জানান।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারনে জেলা সদরের সাথে অন্য উপজেলা গুলোর সড়ক যোগাযোগ ব্যাবস্থা এখনো স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে রাস্তার উপর মাটি পড়ায় যাতায়াতকারী যানবাহন অনেকটা চলাচল কঠিন হয়ে উঠেছে।পাহাড় ঘেষা এ সকল সড়কে ঢ়ে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে রুমা উপজেলায় ২ নং সদর ইউনিয়নের আশ্রম পাড়া এলাকায় বসবাসকারী রুমার স্থানীয় সাংবাদিক অংবাচিং মারমা এর বাড়ির সামনের পাহাড় ধসে পড়েছে, গভীর রাতে টানা বৃষ্টির কারণে এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ধসের ভয়াবহতা দেখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অনিয়ন্ত্রিত পাহাড় কাটার কারনে পাহাড় ধসের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে জেলা সদর সহ, লামা,থানচি,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড় অধ্যুষিত এলাকা গুলোতে।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় পূর্ব সতর্কতা বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান,ইতিমধ্যে জেলার ৭টি উপজেলা প্রশাসনের নির্বহী কর্মকর্তাদের স্ব স্ব স্থানে নজরদারি বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য বলে দেয়া হয়েছে।জেলা ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির পক্ষ হতে সার্বক্ষনিক যোগাযোগের জন্য একটি WhatsApp গ্রুপ খোলা হয়েছে।আমরা সার্বক্ষনিক যোগাযোগ রাখছি,এখনো পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাইনি তবে বেশ কয়েকটি স্থানে যোগাযোগ ব্যাবস্থার অবনতি হয়েছে যা সংস্কারে সংশ্লিষ্টরা কাজ করছেন।ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনসাধারণ কে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...