বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হাসিমুখে ফিরলেন বাসায়; রাতে মিললো ঝুলন্ত নিথর দেহ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুপুরে ভাইয়ের সঙ্গে আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যায় ফিরেছেন হাসিমুখে। আর রাতে তাকে পাওয়া গেল ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায়। কর্ণফুলী উপজেলায় ১৮ বছর বয়সী এক গৃহবধূ ফাহিমা বেগমের এমন রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর মালেক মাঝির কলোনির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ফাহিমা নোয়াখালীর সল্যাঘটিয়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী। বিয়ের বয়স এক বছরও হয়নি তাদের।

পুলিশ বলছে, সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ, সংগ্রহ করে আলামত। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

তবে যা নিয়ে উঠেছে প্রশ্ন—সেই দুপুরে কোথায় বেড়াতে গিয়েছিলেন ফাহিমা? কার সঙ্গে? স্থানীয়রা জানান, ভাইয়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এরপরের ২৪ ঘণ্টায় কী ঘটেছে—তা স্পষ্ট নয়।

চরপাথরঘাটা ইউপি সদস্য আনোয়ার হোসেন ও স্থানীয় তাহের আহমেদ বলেন, “মেয়েটা স্বাভাবিক ছিল। হঠাৎ এমন ঘটনা আমাদের কাঁপিয়ে দিয়েছে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছি আমরা।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...