সোমবার, ১১ মে ২০২৬

টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইয়ে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের টেরিবাজারে সকাল সাড়ে ৭টায় এক নারীর গলার চেইন ছিতনাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায়-এক নারী একা টেরিবাজারস্থ বিগ বাজারের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে গলা থেকে আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয় নেয়। 

আজ মঙ্গলবার ৮ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার ৮ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বিনা দেব (৪৫) নামে এক নারী কোতোয়ালী থানাধীন টেরিবাজারস্থ বিগ বাজারের সামনে রাস্তা দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো ছুরি দিয়ে ভয় দেখিয়ে গলা থেকে আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয় নেয়।

এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার ভিডিও ফুটেজ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কোতোয়ালী থানার আশপাশের এলাকায় অভিযান চালায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিকালে নগরের বাকলিয়া থানাধীন তক্তারপুল ইদ্রিস আলম বাড়ীর পাশে হানিফ এর গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামীরা হলেন- আবুল হোসেন প্রকাশ সজিব প্রকাশ রফিক (৩৫), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. সাদ্দাম হোসেন।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি ও একটি অটোরিক্সা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমরা আলাদা টিমে ভাগ হয়ে অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে বাকলিয়া তক্তারপুল অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেছে।

এই ঘটনায় আজ মঙ্গলবার ৮ জুলাই রাত আটটায় এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো, আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। গ্রেপ্তার আসামী সজিব প্রকাশ সজীব ও সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, চুরির ছয়টি করে মামলা রয়েছে। তারা বিভিন্ন সময় টেরিবাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের জিম্মি করে ছিনতাই করে বলে স্বীকার করেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...