বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সারাদেশে ভোটার সচেতনতা শুরু, নিরপেক্ষ পর্যবেক্ষকেই চায় ইসি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ভোটার সচেতনতামূলক প্রচারণা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে আগামী নির্বাচনে কোনো পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে প্রায় দেড় ঘণ্টা সিইসির সঙ্গে আলোচনা করেন। বৈঠকে আসন্ন নির্বাচনের সুষ্ঠু আয়োজন, ভোটার তালিকায় নারীদের অন্তর্ভুক্তি, পার্বত্য এলাকায় ভোটার সচেতনতামূলক কাজ ও এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) অপব্যবহার রোধে ইসির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সিইসি বলেন, ‘‘সারাদেশে ভোটার এডুকেশন কার্যক্রম শুরু করব। ভোটারদের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা, এজেন্ট ও পর্যবেক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ কাজে কানাডার সহযোগিতা থাকবে।’’

এআই অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মিসইউজ অব এআই আমাদের জন্যও হুমকি। কানাডাও তাদের নির্বাচনে এমন পরিস্থিতি মোকাবিলা করেছে। তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা পরামর্শ নিয়েছি।’’

বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সিইসি স্পষ্ট বলেন, *‘‘পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা কোনোভাবেই অনুমোদন পাবেন না। গত তিনটি নির্বাচনকে যারা অন্ধভাবে ‘সার্টিফিকেট’ দিয়েছে, তাদের অনুমোদন দেওয়ার প্রশ্নই নেই। অভিজ্ঞ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের পর্যবেক্ষকরাই অনুমোদন পাবেন।’’

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইতোমধ্যে অবজারভার হিসেবে কাজ করতে বলা হয়েছে। নীতিমালা প্রায় চূড়ান্ত। ইইউর ২৮টি দেশের পর্যবেক্ষকদের সমন্বিতভাবে আগেভাগেই পাঠাতে বলা হয়েছে।

ভোটের নির্দিষ্ট সময়সীমা প্রসঙ্গে সিইসি বলেন, ‘‘কানাডার হাইকমিশনার সম্ভাব্য তারিখ জানতে চেয়েছেন। আমি জানিয়েছি, এখনো নির্দিষ্ট কোনো দিন ঠিক হয়নি। সময় হলে দেশের মানুষকেই আগে জানানো হবে।’’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...