কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার সময় চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আদালতের বিচারক আনোয়ারুল কবির উপরোক্ত আদেশ দেন।
উক্ত তথ্যাদি নিশ্চিত করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট গোলাম সরোয়ার।
চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, টানা ২১ দিন রিমান্ড শেষে আজ(মঙ্গলবার) সকাল ১০ টার দিকে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সকাল ১০ টার সময় আদালতের বিচারক আনোয়ারুল কবির উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে প্রেরণ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে।
আর এইচ/
