বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কেন্দ্রে সাপের কামড় খেয়ে আইসিটি পরীক্ষা দিতে পারলো না শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়েছে মোঃ বোরহান উদ্দিন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। ফলে তার পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 

আজ সোমবার ( ৭ জুলাই) সকালে আইসিটি পরীক্ষার সময় খলীল মীর ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্রের হলে এই ঘটনা ঘটে।

মোঃ বোরহান উদ্দিন হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে  উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে।

বোরহানের মা জেসমিন আক্তার জানান, সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর মুহূর্তে হল রুমে বসে থাকা অবস্থায় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর বোরহানের চিকিৎসা শুরু হয়। তবে পরিবারের সদস্যরা পরীক্ষা দেওয়া সম্ভব কিনা জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কলেজ কর্তৃপক্ষ জানান, দুপুর ১টার মধ্যে পরীক্ষার হলে হাজির করলে পরীক্ষায় অংশ নিতে পারবে।

মেডিকেলের বন্ড সাইন দিয়ে বোরহানের স্বজনরা তাকে নিয়ে কলেজে হাজির করলেও মাত্র ১৫ মিনিট দেরি দেখিয়ে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি কর্তৃপক্ষ।

এ ঘটনায় বোরহানের পরিবার হতাশায় ভেঙে পড়েছে। একমাত্র ছেলের এমন দুর্ঘটনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পরিবারের দাবি, মানবিক দিক বিবেচনা করে তার সুযোগ থাকা উচিত ছিল।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিহা রওশন জানান, সকালেই সাগরকে হাসপাতালে আনা হয়। সাপের কামড়ের কারণে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে চিকিৎসাধীন।

এখন সাগরের পরিবার দিশেহারা। চোখেমুখে অনিশ্চয়তার ছাপ—’একটা বিষাক্ত সাপের কামড়ে কি তবে শেষ হয়ে যাবে ছেলের স্বপ্ন?’

স্থানীয়রা বলছেন, মানবিক দিক বিবেচনা করে শিক্ষা বোর্ড ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে যেন বোরহানকে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এসএম মিজবাহউর রহমান জানান, একজন পরীক্ষার্থীকে সকালে সাপে কামড় দেওয়ার কথা তিনিও শুনেছেন। তবে সাপটি আর কেউ দেখেননি। সাপে কামড়ানো পরীক্ষার্থী পটিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তবে চিকিৎসাধীন থাকাকালীন ছেলেটি মেডিকেল কর্তৃপক্ষকে বলে পরবর্তীতে পরীক্ষা কেন্দ্রে এলে তাকে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, পরীক্ষার্থী কেন্দ্রে সাপে কামড় দেওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...