বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

দাঁড়িয়ে থাকা সিএনজিতে লরির ধাক্কা ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সার পেছনে লরির ধাক্কায় দুমড়েমুচড়ে যায় একটি সিএনজি। এসময় সিএনজি থেকে ছিটকে পড়ে আলিফা (৫) নামে এক কন্যা শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই পৌরসদরের কলেজ রোড় মুখে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি এলাকার গাজী ভূইয়াঁ বাড়ির মো. জহির উদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন, ‘সিএনজি চালিত অটোরিকশাটি কলেজ রোড়ের মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। এসময় একটি লরি ব্রেকফিল্ড করে সিএনজির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে শিশু আলিফা গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।’

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জুরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রুম্মান বলেন, হাসপাতালে আসার আগে শিশু আলিফার মৃত্যু হয়েছে। মাথায় গুরুত্বর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি লরি (চট্ট মেট্রো-ঢ-৮১-১১৩১) ব্রেকফিল্ড করে সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১২-৯৫৫০) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে আলিফা (৫) নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, আমরা আসার পরিবারের লোকজন মরদেহ উদ্ধার বাড়িতে নিয়ে চলে গেছে। লরি চালক এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...