বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় সেই বাসচালক ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় শিশুসহ মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় পলাতক সেই বাসচালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসচালক মো.সোহেল তালুকদার (২৭) ঢাকার দক্ষিণখানের ফরহাদাবাদ এলাকার মো. হানিফের ছেলে।

সোমবার (৭ জুলাই) র‍্যাব-৭- এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

র‍্যাব আরও জানায়, চলতি বছরের ১ এপ্রিল নিহত মো. রফিকুল ইসলাম আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীসহ মোট ১১ জনকে নিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে করে রওনা দেন। পরদিন সকাল ৭টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা রিলাক্স পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল, তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং আত্মীয়-স্বজনসহ ১০ মারা যান। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ সময় ঘটনাস্থলে বাসটি রেখে চালক পালিয়ে যায়।

এ ঘটনায় গত ৩ এপ্রিল নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন বাদী হয়ে ওই বাসচালকের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা করেন।

আর এইচ/ মহিউদ্দিন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...