চট্টগ্রামের ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তামিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তামিমের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামে।
রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় ইপিজেড সংলগ্ন ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে থাকা অবস্থায় তামিম রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত বাইকচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আর এইচ/
