শনিবার, ১ আগস্ট ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম এই নোটিশ দেন।
বৈছাআর পক্ষ থেকে পাঠানো এক শোকজ নোটিশে বলা হয়, নিজাম উদ্দিন সংগঠনের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কিছু কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। তার আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি দায়িত্বশীল পদে থাকা কোনো সদস্যের জন্য গ্রহণযোগ্য নয়। এ প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে সদস্য সচিবের পদ স্থগিত করা হলো ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এই নোটিশে আরও বলা হয়েছে, কেন তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে আগামী তিন কর্মদিবস সময় দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম (রিফাত রশিদ) এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, তিনি পুলিশের একটি কার্যালয়ের ওসির রুমে বসে আছেন এবং একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথনে লিপ্ত হচ্ছেন। ভিডিওতে কথোপকথনের ভঙ্গি, বক্তব্য এবং ব্যক্তিগত প্রভাব খাটানোর ইঙ্গিত স্পষ্টভাবে উঠে এসেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সংগঠনের ভেতরে এবং বাইরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সংগঠন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরেই মূলত কেন্দ্রীয় কমিটির ভেতরে উদ্বেগ তৈরি হয় এবং তা থেকেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তি গড়ে ওঠে।

চট্টগ্রাম মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য সচিব নিজাম উদ্দিন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এ ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। আমি শিগগিরই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...