শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান হাসপাতালে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন নিবাসী সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল মান্নান (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত দশটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি— রাজিউন)। এর আগে অসুস্থ নিজ বোনকে দেখতে কর্মস্থল পেকুয়া থেকে কক্সবাজারের নিজ এলাকায় আসার পথে চকরিয়াতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাদের বহনকারী সিএনজি গাড়িটি সড়কে অবস্থানরত একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া উপজেলার বরইতলী রাস্তার মাথায় ঘটনাটি সংঘটিত হয়।

তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। ওখান থেকে বিয়ে করেই তিনি সপরিবারে সেখানে বসবাস করতেন। তার নিজ বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মাইজ পাড়ায়। তার পিতার নাম মীর আহমদ। ২০১৮ সালে তিনি উক্ত মাদ্রাসায় এমপিও ভুক্ত আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

তার বড় ভাই ঈদগাঁওর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুর জানান, আজ দুপুর আড়াইটায় চৌফলদণ্ডী মধ্যম মাইজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে তাকে সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

তিন ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ। মরহুম মান্নান ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম, চুনতি কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি এলএলবিতে অধ্যয়নরত ছিলেন। এ রিপোর্ট লেখার সময় মরহুমের মরদেহ নিজ বাড়িতেই ছিল। তার লাশ এলাকায় পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।  তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঈদগাঁও প্রেস ক্লাব ও ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...