বুধবার, ১ জুলাই ২০২৬

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা

সরকারবিরোধী সংবাদে গণমাধ্যম বন্ধ হবে না

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আশ্বাস দিয়েছেন, সরকারবিরোধী সংবাদ প্রকাশের কারণে কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না এবং কোনো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

গতকাল রাজধানীতে ইউনেস্কো ও ইউএনডিপি পরিচালিত ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি: স্বাধীন, নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় প্রণীত এ যৌথ প্রতিবেদনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ‘ফিউচার অব স্পিচ’ প্রকল্পের সিনিয়র লিগ্যাল ফেলো প্রফেসর ড. জোয়ান বারাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গণমাধ্যম এখনো রাজনৈতিক চাপ ও কঠোর আইনের মুখে রয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের সাংবাদিক, নীতিনির্ধারক, সুশীল সমাজ, একাডেমিক ও উন্নয়ন সহযোগীদের মতামতের ভিত্তিতে এই গবেষণা প্রণয়ন করা হয়েছে। এতে গণমাধ্যমের স্বাধীনতা, জনআস্থা ও সাংবাদিকদের নিরাপত্তা এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে সাংবাদিকদের ন্যায্য মজুরি, স্বেচ্ছানিয়ন্ত্রণমূলক কাঠামো, সংবাদকক্ষে নারী প্রতিনিধিত্ব এবং আদিবাসী কমিউনিটি মিডিয়ার জন্য সহায়তা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যম শিক্ষার ওপরও জোর দেয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি (ভারপ্রাপ্ত) সোনালি দয়ারত্নে বলেন, ‘একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি হলো মুক্ত ও স্বাধীন গণমাধ্যম। এ মূল্যায়ন প্রতিবেদন আমাদের সেই দায়িত্বই স্মরণ করিয়ে দেয়।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার...

কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারে আগুন, অগ্নিদগ্ধ ৬

কর্ণফুলী নদীর সদরঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে...

মিরসরাইয়ে ১৯টি চোরাই ভারতীয় গরু উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯টি...

সদরঘাটে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ চৌধুরী গ্রেপ্তার

চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে...

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’...

পরিবেশ ছাড়পত্র নেই, চট্টগ্রামে দুই কারখানার বিদ্যুৎ-গ্যাস-পানি সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডাইং কার্যক্রম পরিচালনার অভিযোগে...

আরও পড়ুন

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ

ঋণখেলাপি সংক্রান্ত মামলায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ গ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।...

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...