চকরিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩জুলাই) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী গ্রেপ্তার করার বিষয়টি থানার পাঠানো প্রেস সূত্রে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই জাকির হোসেন, এসআই নাছির আহম্মদ, এসআই রাজীব কুমার সাহা ও থানার এএসআই আনোয়ার হোসেন, এএসআই পারভেজ মাহামুদ সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েকটি টিম পৃথক ভাবে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পরোয়ায়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মৌলভী আবুল হোসাইন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবদুল আলীম (৪০), বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইকবাল কবির (৩৮), চকরিয়া পৌরসভা ২নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়াস্থ হালকাকারা এলাকার মোহাম্মদ হাসেমের ছেলে মো: তারেক (২২), চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে রুহুল কাদের (২৭) ও পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ার মৃত ইউসুফ নবীর ছেলে আনসারুল ইসলাম খোকন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, থানা পুলিশের কয়েকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের আজ দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
আর এইচ/
