শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় পানি পেট্রোল মিশিয়ে গ্যাস বাণিজ্যের দায়ে ছাত্রদল নেতার কারাদণ্ড 

নাজিম উদ্দিন রানা : লোহাগাড়া

লোহাগাড়ায় এলপিজি গ্যাসের সঙ্গে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বাজারজাতের দায়ে মোঃ ইলিয়াছ (২৫)নামক এক সাবেক ছাত্রদল নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২জুলাই ) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালদাদ খাঁন পাড়ার তেলি পুকুরপাড় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল এ কারাদণ্ডের আদেশ দেন।

আটক ইলিয়াছ একই এলাকার বাসিন্দা আবদু শুক্কুরের ছেলে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলাউজান ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিল বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ এক মাস যাবত ইলিয়াস ওই বাজারে তার মালিকানাধীন মুরগির খামারে এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি ও পেট্রোল ভর্তি করে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বাজারজাত করে আসছেন। ঘটনার দিন ঘটনাস্হল থেকেই তাকে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তার মুরগির খামার থেকে ১৭১টি খালি ও ১০০টি পানি-পেট্রোল ভর্তি মেয়াদোত্তীর্ণ এলপিজি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি ও পেট্রোল ঢুকানোর কাজে ব্যবহৃত একটি কম্প্রেশার মেশিন জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন, মুরগির খামারের ভিতরে কম্প্রেসারের মাধ্যমে পানি ও পেট্রোল মিশিয়ে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারে ভর্তি করছিল একটি চক্র। তারা এলপিজি গ্যাস সিলিন্ডারে বিভিন্ন ব্রান্ডের স্টিকার ব্যবহার করে প্রতারণা করে আসছে। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ ইলিয়াছ নামক একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...