শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

পটিয়ায় ৮ ঘণ্টা অবরোধের পর সেনা তত্ত্বাবধানে যান চলাচল

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে চট্টগ্রামের পটিয়া। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া আন্দোলন বুধবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধে রূপ নেয়, যা টানা ৮ ঘণ্টা স্থায়ী হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা পুলিশের ওসি ও কর্মকর্তাদের অপসারণসহ ৩ দফা দাবিতে অনড় অবস্থান নেয়। দুপুর ৩টার দিকে সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক হলেও আন্দোলনকারীরা সরে যায়নি। বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে তারা ৩ দফা দাবি উত্থাপন করে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়সীমা বেধে দেয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী নেতা সায়েদুল বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, পটিয়া থানার ওসি আবু জায়েদ ও সেকেন্ড অফিসার আসাদের স্থায়ী অপসারণ করতে হবে।” আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সকালে শুরু হওয়া অবরোধের কারণে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী, রোগী ও পরীক্ষার্থীরা। দিনভর পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, এসিল্যান্ড প্লাবণ কুমার বিশ্বাস ও পটিয়া সেনা ক্যাম্পের মেজর তানজিল নুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের সাথে আলোচনা চালান।

পুলিশের একাধিক দফা লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ২৫ জন আন্দোলনকারী। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...