শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জাফর আলমের বিরুদ্ধে আরও ৩দিন রিমান্ড মঞ্জুর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার আসনের সাবেক সংসদ জাফর আলমের বিরুদ্ধে আরো ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

বুধবার (২ জুলাই) সকাল ১০ টার সময় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে নতুনভাবে আরো একটি মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ৭টি মামলায় ১৮ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। উক্ত রিমান্ড থেকে ১৪ দিন শেষ করার পর আজ ২ জুলাই সকাল ১০ টার সময় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্তিতির মাধ্যমে শুনানি শেষে নতুন একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। সে সাথে আগের অবশিষ্ট আরো ৪ দিনের রিমান্ড সংযুক্ত করে মোট ৭ দিনের রিমান্ড কার্যকর করা হয়। উপরোক্ত তথ্যাদিগুলো নিশ্চিত করেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালদের এপিপি গোলাম সরোয়ার।

এদিকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনার সময় পৌর শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। এছাড়া সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী খুব সতর্কতা অবলম্বন করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত একজন অপরিচিত পুরুষের ছবি আসে। রাস্তায়, কর্মস্থলে, গণপরিবহনে কিংবা কোনো নির্জন জায়গায় একজন নারী যৌন...