শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। এ অভ্যুত্থানের পর দেশের প্রকৃত মালিক হয়েছেন জনগণ। এর আগে দীর্ঘদিন জনগণ দেশের মালিক হতে পারেনি। আন্দোলন চলাকালীন সময়ে শহীদ আবু সাঈদের মতো তরুণ যুবক বুক পেতে গুলিকে বরণ করেছিল বলেই শোষিত জনতার হৃদয়াবেগকে জাগরিত করেছিল। একের পর এক দুই সহস্রাধিক ছাত্র জনতা শাহাদাত বরণ করে। পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য যুবক। তাদের ত্যাগের বিনিময়ে আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। আজকের এ দিনে শহীদ ফয়সাল শান্ত, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ওমর আবছার ও শহীদ ইশমাম সহ শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৫ বছর দেশে অসংখ্য হত্যা ও গণহত্যা করেছে। এ সরকারের অধীনে তাদের বিচার সম্পন্ন না করলে পরবর্তী সময়ে ফ্যাসিবাদ কায়েম হতে পারে। তাই অনতিবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত কর্মসূচী জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ সহ উপজেলা ও থানা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, এ বিপ্লব ছাত্র জনতার বিপ্লব, এ বিপ্লব তৌহিদী জনতার বিপ্লব। ২য় স্বাধীনতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। বিপ্লব পরবর্তী আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান প্রায় সকল শহীদদের কাছে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। আহতদের খোঁজখবর নিয়েছেন এবং নিয়মিত নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের অসংখ্য আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র জনতা এখনো হাসপাতালে শয্যাশায়ী ও চিকিৎসাধীন। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জন্য প্রস্তাবনা উপস্থাপন করার পর প্রায় সবকটি দল একমত হলেও সরকার এখনো জনগণের সাথে একমত হতে পারেনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন না হলে ফ্যাসিবাদ পুনরায় উত্থান হবে। তাই আগামীর সংসদ যেন প্রাণবন্ত হয়, সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, হাজারো শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা জীবন বাজি রেখে রক্ষা করতে হবে। কোন অপশক্তিকে দেশকে ধ্বংস করার সুযোগ দেয়া যাবে না। আগামীতে জুলাই বিপ্লবকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...