শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে মারধর

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মো.ফাহিম আলম (২৫) নামের এক যুবককে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর করলডেঙ্গা কালামিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত ফাহিম আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তিনি রাতেই বোয়ালখালী থানায় ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

ফাহিম অভিযোগ করে বলেন, স্থানীয় সিহাম ও রিদুয়ান নামের দুই কিশোর স্কুলের ভিতরে, কবরস্থানের পাশে নয়তো মসজিদ-মাদ্রাসার পাশে বসে প্রায় সময় আড্ডা দেয় এবং ইয়াবা ও গাঁজা সেবন করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে আমার চাচা মৌখিকভাবে অবগত করলে। এ নিয়ে ওরা আমার উপর ক্ষিপ্ত হয়। গত সোমবার (৩০ জুন) রাতে কালামিয়া স্কুলের দোকানের পাশে আমাকে দেখতে পেয়ে স্থানীয় মো.ইয়াকুব, মো.ইউছুপসহ ওই দুই কিশোর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে তারা চলে যায়।

আহত ফাহিম উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের আবদুল করিম সিকদার বাড়ির আবদুর ছবুরের ছেলে। অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...