শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন 

সালাউদ্দিন সাকিব,চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ৫৪ তম ব্যাচের স্নাতকোত্তরের ফলাফলে ব্যাপক পার্থক্য কারণে ফলাফল বাতিল ও পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবীতে মানববন্ধন করেছে বাংলা বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

রবিবার (২৯ জুন) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে তারা। এ সময় বিভিন্ন সংগঠন এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

সূত্রে জানা গেছে, ৫৪ তম ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। যেখানে স্বাভাবিকভাবে স্নাতকোত্তরের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয় সেখানে ফলাফল বিপর্যয়ের ঘটনা প্রতিহিংসামূলক ও ছাত্রদের সাথে প্রহসন বলে দাবি  ভুক্তভোগীদের।

ফলাফলে দেখা গেছে, এবার স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫ এর ওপরে আছেন মাত্র একজন, ৩.২৫ এর ওপরে ৪ জন, ৩.০০ এর ওপরে ৩৫ জন, আর ৩.০০ এর নিচে রয়েছে ৬৩ জন। যেটা স্নাতকে ছিল যথাক্রমে ৫ জন, ৫০ জন ৫২ জন ও ৯ জন।

ভুক্তভোগী মোহাম্মদ রিয়াজ জানান, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের বিষয়টি একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে থাকার কথা ছিল কিন্তু এমন নিয়ম করা হয়েছে যে শিক্ষার্থীদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলেও তারা পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে না। এটা প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল ভুলের উর্ধ্বে অথচ আমাদের কাছে আমাদের সম্মানিত শিক্ষকদের ভুলের দৃষ্টান্তও নিতান্ত কম নয়। যে সকল শিক্ষার্থীরা বাবার পরিশ্রমের টাকা খরচ করে কিংবা শহরে গিয়ে টিউশনের টাকা দিয়ে লেখাপড়া করেছে তাদের শিক্ষকদের ভুলের কারণে হয়রানির শিকার হওয়ার কোন মানেই হয় না।

আরেক ভুক্তভোগী শিক্ষার্থী আফসানা মিমি জানান, আমাদের যে রেজাল্ট দেয়া হয়েছে সেটা নিয়ে যখন কোন জবের জন্য যাব আগেই আমাদের শর্ট লিস্ট থেকে মাইনাস করা হবে। আমাদের অনেকের মধ্যে স্বপ্ন ছিল ভালো কিছু করার কিন্তু রেজাল্টের এত ধ্বস নামান হয়েছে যে আমাদের আর আবেদনের কোন যোগ্যতায় রাখা হয়নি। আমাদের এক দুইজনের খারাপ রেজাল্ট হতে পারে কিন্তু পুরো ব্যাচের রেজাল্ট খারাপ হওয়ার কোন মানেই হয় না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব অতিসত্বর যাতে আমাদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় এবং আমাদের ন্যায্য নাম্বার আমাদের দেওয়া হয়।

চবি পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এনায়েত উল্যা পাটওয়ারী জানান,  তারা আমাদের কাছে তাদের সাথে যাওয়া অসংগতির কথা বলেছেন। আমরা উপ-উপাচার্য একাডেমিকের সাথে এটা নিয়ে কথা বলেছি। তাদের বিষয়ে খুব দ্রুত আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...