সোমবার, ২৯ জুন ২০২৬

মেরিন ড্রাইভে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের মেরিন ড্রাইভস্থ টেকনাফ উপজেলার শাপলাপুর মেজর সিনহা চত্ত্বর এলাকায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ পারবেজ মোশাররফ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এছাড়া আরো পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়।

রবিবার (২৯ জুন) সকাল ১১ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার সময় কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী সিএনজির সাথে কক্সবাজারগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ সময় স্থানীয়রা সিএনজিতে থাকা যাত্রী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে সিএনজি থাকা যাত্রীগণ গুরুতর আহত হাওয়ায় তাদের অবস্থা আশংকাজনক বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল থাকা আরেকজন আরোহীর অবস্থাও খুব আশংকাজনক। স্থানীয়দের সহযোগিতায় নিহত মোহাম্মদ পারভেজ মোশাররফকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

নিহত মোহাম্মদ পারভেজ মোশাররফ কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মোহাম্মদ আবুল ফয়েজের পুত্র।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, টেকনাফস্থ বাহারছড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পেয়েছি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...