শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে দস্তগীর চৌধুরী চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আলহাজ্ব দস্তগীর চৌধুরীর নামে ‘দস্তগীর চৌধুরী চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে নগরীর কদমতলী মোড়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মুক্তিযুদ্ধে দস্তগীর চৌধুরীর ভূমিকা অনন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এক এগারোর রাজনৈতিক সংকটে তিনি ছিলেন চট্টগ্রামের প্রথম গ্রেপ্তারকৃত রাজনীতিক। এছাড়া আওয়ামী লীগের শাসনামলেও তিনি সাহসিকতার সঙ্গে রাজনীতি করে গেছেন।

মেয়র আরও বলেন, ডেপুটি মেয়র হিসেবে দস্তগীর চৌধুরীর নিষ্ঠা আজও স্মরণীয়। ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উজ্জ্বল। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন এবং ক্রীড়া উন্নয়নে তাঁর অবদান চট্টগ্রামবাসী কখনও ভুলবে না।

শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হতে হবে। প্লাস্টিক, পলিথিন ও ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে জলাবদ্ধতা রোধ সম্ভব। পাশাপাশি ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো রোগের সংক্রমণও কমবে। চট্টগ্রামে করোনার সংক্রমণ আবারও বাড়ছে উল্লেখ করে তিনি সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, “ওয়ান সিটি, টু টাউন গড়ার পরিকল্পনা চলছে। বাকলিয়া আইল্যান্ড এলাকায় বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ হয়েছে। চট্টগ্রাম শহরকে ক্লিন, গ্রীন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মো. সালাউদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুল আলম, নিয়াজ মো. খান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, মরহুম দস্তগীর চৌধুরীর স্ত্রী কামরুন নাহার দস্তগীর, সন্তান ব্যারিস্টার ফয়সাল দস্তগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...