সোমবার, ১১ মে ২০২৬

বাকলিয়ার জোড়া খুনের আসামী শীর্ষ সন্ত্রাসী ভাগিনা খোরশেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাকলিয়া এক্সেস রোডে  জোড়া খুনের আসামি শীর্ষ সন্ত্রাসী  খোরশেদ আলম(৪০) প্রকাশ ভাগিনা খোরশেদকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার  ২৬ জুন রাত ১২ টার দিকে
র‌্যাব চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)
হাটহাজারী ক্যাম্পের সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন যে বাকলিয়া এক্সেস রোডে  ডবল মার্ডার মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম প্রকাশ ভাগিনা খোরশেদ রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় আত্মগোপনে আছে।

এই সংবাদের ভিত্তিতে রাত ১২ টায় র‌্যাবের হাটহাজারী ক্যাম্পের একটি টিম রাঙ্গুনিয়া থানাধীন উত্তর ঘাটচেক এলাকায় একটি ঘরের পেছনে ছোট্ট একটি ঘরের মধ্যে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম প্রকাশ ভাগিনা খোরশেদ কারাগারে থাকা অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী। গ্রেপ্তারের পর তাকে হাটহাজারী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে খুন চাঁদাবাজী সহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাত ২টার দিকে বাকলিয়ার অ্যাকসেস রোড এলাকায় একটি  প্রাইভেট কার ধাওয়া দিয়ে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ সময় প্রাইভেট কারের চালক বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন।
এ ঘটনায় ১ এপ্রিল সন্ধ্যায় বাকলিয়া থানায় বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না, খোরশেদ আলম প্রকাশ ভাগিনা খোরশেদ, মো. হাছান, মোবারক হোসেন, মো. রায়হান ও মো. বোরহান। তারা সবাই সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...