চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ(৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৬জুন(বৃহস্পতিবার ) বিকেল ৪টার দিকে নিহতের বাড়ীর পাশে একটি টিনের পরিত্যক্ত বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্হানীয় ইউপি সদস্য মোঃ বেলাল উদ্দীন লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ইলিয়াছ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উকিলের পাড়ার বাসিন্দা ওবাইদুল মতিনের পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে বেশিদিন সংসার করতে পারেনী। প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল, অনেক খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, হঠাৎ স্থানীয়রা বাড়ীর পাশে পুকুর পাড়ে একটি পরিত্যক্ত ঘর থেকে লাশের পচা গন্ধ পেয়ে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে লাশটি অনেক আগেই মারা গেছে, মৃতদেহটি শরীরের বেশির ভাগ অংশ পচন ধরেছে।, এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
