শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফতেয়াবাদে মানসিক রোগীকে বাঁচাতে গিয়ে সড়কে নিহত কর্মকর্তা

ফটিকছড়ি প্রতিনিধি

হাটহাজারীর ফতেয়াবাদ বালুরটাল এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। মানসিক ভারসাম্যহীন (পাগল) এক ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামে ভুজপুর বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা।

নিহত মোহাম্মদ ইব্রাহিম ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুরের সীরাজুল ইসলামের পুত্র। তিনি স্থানীয় বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের সামনে বিদ্যুৎ বিভাগের স্টিকার থাকায় প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ফতেয়াবাদ বালুরটাল এলাকায় হঠাৎ করে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসেন। সেই মুহূর্তে দ্রুতগামী একটি মোটরসাইকেলে থাকা মোহাম্মদ ইব্রাহিম তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি বাস ও কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...