শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা: চট্টগ্রামে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ২৩০ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে। প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা নেই বলে জানিয়েছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ আবদুল মান্নান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মহানগরসহ চট্টগ্রাম জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ৭১ হাজার ৫২৩। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। শুধু মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৩১৮। এর মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য বসে ৮৭ হাজার ৮৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৩০। এ ক্ষেত্রে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম নগরের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় তিনি এই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় মেয়র বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহসহ প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে। কেউ পরীক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শুরু হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য মোট ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। সাধারণ পরিদর্শক দল গঠন করা হয়েছে ৩০টি ও বিশেষ পরিদর্শক দল ১০টি। যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...