শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

গুজব মোকাবিলায় মেটাকে উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে ভুয়া তথ্য (ডিজইনফরমেশন) মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এটা (ভুয়া তথ্য) একটা বড় সমস্যা। এর বিরুদ্ধে কার্যকর উপায় খুঁজে বের করতেই হবে।

বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সায়মন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দও পুরো দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এমনটি করে।

জবাবে সায়মন মিলনার জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমন্বয় করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্য দমন করার ব্যাপারে মেটা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, গত কয়েকদিনে আমরা বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ ও অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করেছি। গত পাঁচ বছর ধরে আমাদের একটি নির্দিষ্ট টিম বাংলাদেশ নিয়ে কাজ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, মেটার প্ল্যাটফর্মগুলো বিশেষ করে ফেসবুক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হলেও যদি সেগুলো নৈতিক মান বজায় না রাখে, তবে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তাইয়েব এ সময় উপস্থিত ছিলেন। তিনি মেটাকে বাংলা ভাষায় দক্ষতা বাড়ানোর আহ্বান জানান। কারণ, মেটার এলএলএম (ল্যাঙ্গুয়েজ লার্জ মডেল) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখনো ইংরেজিনির্ভর, যা বাংলা ভাষাভাষীদের জন্য তেমন কার্যকর নয়।

গত মঙ্গলবার মেটা কর্মকর্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে বাংলাদেশ তরফ থেকে সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে মেটাকে বাংলা ভাষাভিত্তিক এলএলএম ও এআই-এর অনুভূতিভিত্তিক বিশ্লেষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

সেই সঙ্গে ভুয়া তথ্য ও গুজব শনাক্ত করতে বাংলাভাষী মানব রিভিউয়ার নিয়োগ বাড়ানোর অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের পক্ষ থেকে আরও অনুরোধ জানানো হয়, যেন মেটা বাংলাদেশে ক্যাশ সার্ভার ও এজ রাউটার স্থাপন করে—যাতে সেবা আরও দ্রুত হয়, ব্যান্ডউইথ সাশ্রয় হয় এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকা বাংলাদেশ পুলিশ ও বিটিআরসির প্রতিনিধিরা মেটাকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিকর পোস্ট সরানোর প্রক্রিয়ার সময়সীমা কমানোর আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, হুমকির পূর্বাভাস, অপরাধ শনাক্তকরণ, মিথ্যা তথ্য ও গুজবের বার্তা, জনতাকে উসকে দেওয়ার মতো বক্তব্য ও আত্মহত্যার প্রবণতা সম্পর্কিত সতর্কবার্তা শনাক্তকরণে মেটার কাছ থেকে আরও সক্রিয় ও দ্রুত সাড়া প্রত্যাশা করে বাংলাদেশ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...