বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

স্বনামধন্য হোমিও চিকিৎসক বেনী মাধব শর্মার পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ডা. বেনী মাধব শর্মা পরলোকগমন করেছেন। তিনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মার বাবা।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে হাটহাজারীর স্বনামধন্য এই হোমিওপ্যাথি চিকিৎসক ও সাবেক শিক্ষক চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে গত রোববার তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুইদিন পর সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর শেষকৃত্য হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় নিজ বাড়িতে মঙ্গলবার রাতেই সম্পন্ন হয়।
পেশাগত জীবনে ডা. বেনী মাধব শর্মা প্রায় ১৮ বছর শিক্ষকতা করেন। ১০ বছর হাটহাজারীর ফতেয়াবাদ ১ নম্বর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে তিনি ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়েও প্রায় ৮ বছর শিক্ষকতা করেন। নব্বই দশকের শুরুতে শিক্ষকতা ছেড়ে হাটহাজারীর আমানবাজার এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত হন।
ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু সমাজহিতৈষী ডা. বেনী মাধব শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরমাত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে কক্সবাজারে শহরের গোলদিঘির পাড়স্থ ঠাকুর অনুকূলন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দির প্রাঙ্গনে তাঁর আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...