বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ডবলমুরিংয়ে আ. লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে যুবক মো. ইউসুফ(৩৫) হত্যা মামলার আসামী ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পশ্চিম জোনের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইঁয়া।

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে গত ২২ জুন (রবিবার) রাত ১০টা ৩০ মিনিটে আকবর আলীকে ডবলমুরিংয়ের পানওয়ালাপাড়া এলাকায়র বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আসামী মোঃ আকবর আলী ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়ার হাড্ডি কোম্পানীর বাড়ীর মৃত আব্দুল গুরুর সওদাগরেরর পুত্র।

ব্রিফিংকালে সিএমপির পশ্চিম জোনের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইঁয়া জানান, গত বছরের ৫ আগস্ট রাত সাড়ে আটটায় দেওয়ানহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থানীয় ও বহিরাগত কিছু লোক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় বরফ সরবরাহে নিয়োজিত মো. ইউসুফ গুলিতে আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউসুফের বাবা এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইঁয়া বলেন, গ্রেপ্তার হওয়া আকবর আলী ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। আকবর আলী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ছাত্র জনতার ওপর হামলা করে গুলি চালায়। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

আরও পড়ুন

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...