বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হালিশহরে দোকানে দাম বেশি নেয়ার প্রতিবাদ, কিশোরকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হালিশহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. মাসফি (২১) নামে এক কিশোরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে।
আহত মাসফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ জুন রবিবার রাত আনুমানিক দশটার দিকে হালিশহর বি ব্লকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাসফির ছোট ভাই মাহিন বি ব্লকের রায়হানের দোকানে বাজার করতে যায়। মাহিনের দাবি দোকানদার পাঁচ টাকা বেশি রেখেছে। বিষয়টি নিয়ে মাহিন ও দোকানদার রায়হানের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মাহিনকে মারধর করে রায়হান। ভাইকে মারধর করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বড় ভাই মাসফি।
ঘটনাস্থলে যাবার সাথে সাথে মাসফিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রায়হান। মাসফির বুকে, বাম হাতে ও কোমরে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর পর রায়হান পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত মো. মাসফি উত্তর হালিশহর বি ব্লকের হাসান রাজার ছেলে।

এই ঘটনায় মামলা হলে পুলিশ অভিযানে মূল হোতা রায়হানকে ধরতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি। তবে রায়হানের মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

এই ব্যাপারে হালিশহর থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসফি নামে এ কিশোর ছুরিকাঘাত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাসফির পরিবারের পক্ষ থেকে থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

আরও পড়ুন

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...