বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ছিনতাইকৃত পিকআপসহ ব্যাটারি পুলিশের অভিযানে উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে কদমরসুল এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপভ্যানসহ ১৪২টি ব্যাটারি পুলিশের অভিযানে ২ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোর ৫টার দিকে পিকআপ ও ব্যাটারিগুলো উদ্ধার করা হলেও এ ঘটনায় কোন আসামি গ্রেপ্তার হয়নি।

এদিকে থানা সূত্রে জানা গেছে, রবিবার (২২ জুন) রাত ৮টার দিকে মোঃ সেলিম মিয়া নামক পিকআপভ্যান চালক নারায়নগঞ্জের কাঁচপুর থেকে অটোরিক্সার ব্যাটারি ভর্তি করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকার রয়েল গেট অতিক্রমকালে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী গাড়িটি গতিরোধ করে চালক ও গাড়ির সহকারীর গলায় ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে মারধর শুরু করে। পরে পিকআপভ্যানসহ ব্যাটারিগুলো ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনাটি সীতাকুণ্ড থানায় অবহিত করলে এদিন সোমবার ভোর ৫টার দিকে সীতাকুণ্ড থানার এসআই মোঃ জাকির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কদমরসুল এলাকায় অভিযান চালান। উক্ত অভিযানে পিকআপভ্যান ও ব্যাটারিগুলো উদ্ধার করেন তিনি।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, পিকআপভ্যান ও ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...