চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে রাতের আধাঁরে মামুন সিকদার নামের এক ব্যক্তির ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) দিনগত রাতের যেকোনো সময় হারুয়ালছড়ি ৪নং ওয়ার্ডের হাজী আলি মিয়া সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মামুন সিকদার বলেন- আমরা গোয়াল ঘর থেকে রবিবার রাতে েকান এক সময়ে আমার গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়ে গেছে।
সকালে উঠে দেখি ৫টি গরু গোয়ালে নেই। তার মধ্যে একটি গাভী, গাভীর বাছুর এবং ৩টি বকনা গরু। রাত ৩টার আগে বা পরে এ গরু চুরি হয়েছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ দেখছি এবং খোঁজ নিচ্ছি। এখনো আইনী ভাবে কোন পদক্ষেপ নিইনি তবে আইনি প্রক্রিয়া গ্রহণ করবো।
পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হারুয়ালছড়িতে এক ব্যক্তির গরু চুরির খবর পেয়েছি। এখনো থাকায় কেউ অভিযোগ দেয়নি।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
