বুধবার, ২৯ জুলাই ২০২৬

২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

চসিক মেয়র ডা. শাহাদাতের প্রথম বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।

আজ সোমবার দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বাজেট উপস্থাপন।

এ সময় তিনি গত ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও প্রকাশ করেন, যার পরিমাণ ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা। মূল বাজেট ছিল ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকা। সেই হিসেবে বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৬৬ শতাংশ।

বাজেট অধিবেশনে মেয়র বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকার পতনের পর আদালতের সুবিচারে আমি মেয়র পদে দায়িত্ব পালন করছি। আমি নগরবাসীর স্বপ্ন বাস্তবায়নে ক্লিন-গ্রিন, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর একটি বাসযোগ্য পর্যটন নগরী গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বাজেট উপস্থাপনকালে মেয়র ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ‘চসিককে ঋণমুক্ত, স্বনির্ভর ও টেকসই প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।’

চারটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন মেয়র:

১. চলমান নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা

২. কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া

৩. ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী নতুন জনবল কাঠামো তৈরি

৪. করপোরেশনের সেবা কার্যক্রম ডিজিটালাইজেশন

বাজেটে ১ হাজার ৪৫ কোটি ২১ লাখ টাকা নিজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাকি ১ হাজার ৯২ কোটি ৫ লাখ টাকা আসবে সরকারি অনুদান থেকে।পরিচালনা ও রক্ষণাবেক্ষণ: ৬৩৫ কোটি ৭৫ লাখ টাকা উন্নয়ন খাত: ১ হাজার ১৪৫ কোটি টাকা , বেতন-ভাতা: ৩৩৯ কোটি ৩০ লাখ টাকা, দেনা পরিশোধ: ১৪৯ কোটি টাকা।

নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে এবার ৮৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ। আগের বছরে বরাদ্দ ছিল ৩৩ কোটি টাকা, যার মধ্যে খরচ হয়েছিল ২২ কোটি ৬৩ লাখ টাকা।

মেয়র জানান, ইতোমধ্যে ১৯টি খাল থেকে প্রায় ৪১ লাখ ঘনফুট মাটি ও আবর্জনা সরানো হয়েছে। নালা-নর্দমা পরিষ্কারে বাস্তবায়িত হয়েছে ১৪৮টি প্রকল্প। বর্ষা মৌসুমে আরও ২০০ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। তবে মেয়র জানান, এবার আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে মশকনিধনে কাজ হচ্ছে।

মেয়র জানান, দায়িত্ব নেওয়ার সময় করপোরেশনের দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। গত ৮ মাসে তা কমে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকায়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...