শনিবার, ২৭ জুন ২০২৬

অপচয়-দুর্নীতিই উন্নয়নের প্রধান বাধা: উপদেষ্টা ফাওজুল কবির

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এ দেশের রাজনীতিবিদ এবং আমলাদের কেউই প্রকৃত অর্থে দুর্নীতির অবসান চান না। তিনি বলেন, “অপচয়, দুর্নীতি ও অদক্ষতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়।”

শনিবার (২১ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির আয়োজিত বাজেট সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অর্থনৈতিক সমিতির আহ্বায়ক মাহবুব উল্লাহ। সেমিনারে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরাও অংশ নেন।

ফাওজুল কবির বলেন, “দেশে এমনও দেখা গেছে, পানির উৎস থেকে ছয় কিলোমিটার দূরে কেবল একজন মন্ত্রীর সুবিধার জন্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ এবং অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে।”

তিনি আরও বলেন, “অপচয়ের যেন আর কোনো সীমা নেই। এ অবস্থার পরিবর্তনে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা চাই, ভবিষ্যতে এসব আর না ঘটুক।”

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আত্মীয়স্বজনকে নিয়োগ না দিয়ে, ব্যবসায়িক সুবিধা না দিয়ে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।”

বিদ্যুৎ খাত প্রসঙ্গে উপদেষ্টা জানান, নিজস্ব গ্যাসের মজুত কমে আসায় বর্তমানে আমদানি করা এলএনজি–নির্ভরতা বেড়েছে, যার ফলে সরকারকে প্রতি বছর বিপুল অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে।

এই সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা হচ্ছে এবং এসব বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।”

এছাড়া তিনি জানান, বেসরকারি খাত থেকে ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে অন্তত দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে, যা বিদ্যুৎখাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।...

আরও পড়ুন

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

পটিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক নারী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে পটিয়া পৌর সদরের...

রামগড়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় জুলাই শহিদের এক আত্মীয়া, মাদ্রাসাপড়ুয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর সহপাঠীর বাবা ওমর...