বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রাম মহানগর জাপার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা

চট্টগ্রাম জাতীয় পার্টি জি.এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের বলেছেন, বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টি জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ।

তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি জি.এম কাদেরের হাতে রেখে গেছেন। জনবন্ধু জি.এম কাদেরের নেতৃত্বের কোন বিকল্প নেই। জি.এম কাদেরের হাতেই জাতীয় পার্টি একমাত্র নিরাপদ।

তিনি আজ ২১ জুন বেলা ১১ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী, মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আলহাজ্ব আবু তাহের বলেন, ৯০ পরবর্তী সময়ে দলের ভিতরে বাইরে নানা কারণে বহু চক্রান্ত-ষড়যন্ত্র অপশক্তি দল ভাঙার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু যারা এসব কাজে জড়িত ছিলেন তারা কালের গর্ভে হারিয়ে গেছেন। এখনো যারা নতুন ষড়যন্ত্রে সক্রিয় হয়েছেন তারাও অচিরেই হারিয়ে যাবেন।

তিনি বলেন, মহানগর জাতীয় পার্টি জি.এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে থাকবে। ভারপ্রাপ্ত সভাপতি দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে জাগিয়ে তুলতে দলের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

নগরীর হোটেল সেন্টমার্টিন লি. এর লুসাই হলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর জাপার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মো. ওসমান খান, সহ-সভাপতি ফজলে আজিম দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম রেজা, জাপা নেতা শামসুল আলম বি.কম, জাপা নেতা আবুল কাশেম, হাজী বাবুল আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, শ্রমিক পার্টি নেতা সাহাবউদ্দিন, আমিন জুটমিল শ্রমিক নেতা হাফেজুর রহমান মিন্টু, ডবলমুরিং থানা জাপা নেতা আরমান মিয়া, পাহাড়তলী থানা জাপা নেতা নাছির খান, কৃষক পার্টি নগর আহ্বায়ক এনামুল হক বেলাল, কোতোয়ালী থানা জাপা নেতা সেলিম উদ্দিন চৌধুরী, শাহনেওয়াজ, যুব সংহতি মহানগর যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, ছাত্র সমাজ আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, মাইনুদ্দিন রায়হান, জবিরুল হক সোহাগ, জ্যাকসন সুশীল প্রমুখ।

মতবিনিময় সভায় মহানগরীর আওতাধীন ওয়ার্ড, থানা সমূহের সংগঠনকে তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন আঙিয়ে সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে নেতাকর্মীরা মধ্যাহ্নভোজে মিলিত হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...