বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৯ জন আটক

বিপ্লব দাশ, লামা আলীকদম প্রতিনিধি

বান্দরবানের লামায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে সশস্ত্র গ্রুপের ৯ জনকে অস্ত্র সরঞ্জামসহ আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাতে লামা উপজেলার টঙ্কাবতী পূর্ণবাসন পাড়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫টি দেশীয় অস্ত্র ও ২টি ধারালো ছুরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্র জানায়,গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর আলীকদম জোনের একটি বিশেষ দল অভিযানে প্রথম পর্যায়ে ১৫ জনকে আটক করে। পরে চাঁদাবাজি ও অপহরণ ঘটানোর সাথে অভিযুক্ত ৯ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় আটক কৃতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে এরা হলেন টঙ্কাবতী পূর্ণবাসন কারবারি পাড়ার আনন্দমোহন চাকমা ও প্রেম রঞ্জন চাকমা।

এদের মধ্যে প্রেমরঞ্জন চাকমা আলোচিত জ্বলন্ত চাকমা হত্যা মামলার আসামি। আটকৃতরা আঞ্চলিক একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় আরো সন্ত্রাসী চাঁদাবাজ থাকতে পারে এ খবরে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেছেন সাম্প্রতিক সময়ে বান্দরবানের টঙ্কাবতী লামার সরই ইউনিয়নে সুয়ালক সহ বিভিন্ন এলাকায় অপহরণ চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। স্থানীয় একটি চক্র এসব ঘটনার সাথে জড়িত রয়েছে। এদিকে এই অভিযানে এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...