রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়িতে ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ উখিয়া কিশোরের মরদেহ উদ্ধার

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ হওয়া কিশোর মেহরাব হোসাইনের (১৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত মেহরাব কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

শুক্রবার (২০ জুন) বিকেল ৩টার দিকে উখিয়ার রেজুখালের মোহনায় মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা উখিয়া থানা পুলিশকে খবর দিলেও পুলিশের পৌঁছাতে বিলম্ব হলে স্থানীয়রাই মরদেহ শনাক্ত করে নিহতের বাড়িতে নিয়ে যান।

এর আগে, গত মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন মেহরাব।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার ১৮ জন বন্ধু-বান্ধবসহ ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। ঝরনা দেখে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ায় পাহাড়ি ঢল নামে। আচমকা খালের পানি বেড়ে গেলে বাঁশের তৈরি সাঁকো ভেঙে পড়ে। পার হওয়ার সময় মেহরাব পানির তোড়ে ভেসে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যান। পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এম. মনজুর আলম বলেন, নিখোঁজের পর থেকেই মেহরাবের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ এলাকার শত শত লোক ফাত্রাঝিরি ঝরনা এলাকায় খোঁজাখুঁজি করছিলেন। কিন্ত অই সময় তাকে কোথাও পাওয়া যায়নি। আজ শুক্রবার বিকেলে মেহরাবের মরদেহ এলাকায় পৌঁছালে পরিবারের সদস্যসহ পাড়া প্রতিবেশি বন্ধু-বান্ধবদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...