রবিবার, ১০ মে ২০২৬

মিরসরাইয়ে রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে রেল লাইনে বসে আড্ডারত অবস্থায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)।

নিহতদের সবার বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৯টার দিকে জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরি সংলগ্ন রেললাইনে মেঘনা এক্সেপ্রস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাতের দিকে চার বন্ধু রেললাইনের পাশে বসে মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেম খেলছিলেন। এ সময় এ সময় হঠাৎ মেঘনা এক্সেপ্রস ট্রেনটি এসে পড়লে তারা এদিক-ওদিক কোথাও যেতে পারেননি। ট্রেন আসতে দেখে হুইসেল দেওয়া হয়, কিন্তু গেমে মগ্ন থাকায় তারা সেটি শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে যান রায়হান নামে একজন তরুণ।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা ট্রেন দুর্ঘটনাতেই মারা গেছেন কিনা।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে ১৮ থেকে ২০ বছর বয়সী তিন যুবকের মৃত্যু হয়েছে। যতটুকু জেনেছি তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন ওরা তিনজন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ট্রেনে কাটা পড়ে মারা যান তারা।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

আরও পড়ুন

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা...