বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খুলশী থানায় শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খুলশী থানাধীন ওয়াসা মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, গুরুতর আহত ও অঙ্গহানির অভিযোগে মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার বাদী সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদের দাবি, ওই হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

২০২৪ সালের জুলাই থেকে দেশে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলছিল। আন্দোলনকারীদের অভিযোগ ছিল শিক্ষা-চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে। ওই আন্দোলন দমন করতে বিভিন্ন স্থানে হামলার অভিযোগ উঠে।

বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট দুপুরে চট্টগ্রাম ওয়াসা মোড়ে ‘সরকার পতনের দাবিতে’ ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা গুলি চালায়। তিনি নিজেও হামলাকারীদের অনুরোধ করেছিলেন গুলি না চালাতে। কিন্তু তাকেই লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসা শেষে তিনি এখনও শরীরে গুলির চিহ্ন বহন করছেন বলে মামলায় উল্লেখ করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মোহাম্মদ আলী আরাফাতসহ ১৬৭ জনকে আসামি করা হয়েছে। প্রত্যেকের নাম ও পরিচয় এজাহারে দেওয়া হয়েছে।

খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও দলের একাধিক নেতারা একে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা’ বলেই মন্তব্য করেছেন।

বিশ্লেষকরা বলছেন, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের ধারা চলছে। আইনজীবীদের মতে, নিরপেক্ষ তদন্ত ছাড়া মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও বাদীর অভিযোগে ওয়াসা মোড়ের হামলার ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...