চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন এবং একটি প্রসেস উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে বারোটার দিকে পাহাড়তলী থানাধীন জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রীজ এলাকায় এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার দুপুরে পাহাড়তলী থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রঃ ব্লেড মাসুম(২৮)। পাহাড়তলী লাকী হোটেল কাজী অফিস এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দীর্ঘদিন ধরে পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় যাত্রী ও পথচারীদের ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান সামগ্রী লুট করত। তারা একটি সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্য।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
