বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রামগড় পর্যটন লেকের সৌন্দর্য রক্ষায় সেচ্ছাশ্রমে কাজ করছে বিএনপি পরিবার

শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পর্যটন লেকের সৌন্দর্য রক্ষায় কচুরিপানাসহ লেক পাড়ের আগাছা পরিষ্কার করেছে রামগড় বিএনপি পরিবার। রামগড় পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে এই লেকটি বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতায় সংস্কার করা হলেও এবারে তার ভিন্নতা লক্ষ্য করা গেছে।

রামগড়ের একমাত্র পর্যটন পার্ক সংলগ্ন লেকটি ইতিমধ্যে কচুরিপানায় ভরে উঠায় সৌন্দর্য রক্ষায় নিজ উদ্যোগে দায়িত্বভার গ্রহন করেন রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার ও সহযোগী অংগ সংগঠনের নেতা কর্মীগন।

বুধবার (১৮ জুন) সকালে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়ার নেতৃত্বে দলটির নেতা কর্মীরা বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার- পরিচ্ছন্নতায় কাজ করে যাচ্ছে।

এদিকে ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার থাকাকালীন ২৯৮নং খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ জেলা বিএনপির বর্তমান সভাপতি ওয়াদুদ ভূইয়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সময়ে দৃষ্টিনন্দন রামগড় পর্যটন পার্কটি তৈরি করেন। বর্তমানে লেকটি ময়লা আবর্জনা, কচুরিপানায় সৌন্দর্যহীন হয়ে পড়ায় উপজেলা বিএনপি নিজ উদ্যোগে লেক ও পার্কের পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্যোগ গ্রহন করায় রামগড়ের সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।

রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার হাত ধরে শুধু দায়বদ্ধতা ও রামগড়ের সৌন্দর্য রক্ষায় বিএনপি পরিবার বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার করা অব্যাহত রেখেছে। বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের কল্যাণে এবং সমাজের কল্যাণে কাজ করে-তারই প্রমাণ এটি।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে এ কর্মসূচিতে অংশ নেয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানান।

পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, বিএনপি ক্ষমতায় গেলে ফের লেকটি রক্ষা সহ শ্রীবৃদ্ধি করা হবে। আমাদের অর্ধশত নেতাকর্মী পরিস্কার অভিযানে অংশ নিয়েছে যা যতোদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এ অভিযান চলবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...