মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কয়েক দিনের টানা ভারি বর্ষণের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন কেন্দ্র ভ্রমণে ৭ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। অর্থাৎ ১৮ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ করা যাবে না। রোয়াংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের জারি করা এক স্বারকপত্রে জানা যায়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারি বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ইত্যাদির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমতাবস্থায়, রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম-এ পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। এরই পরিপ্রেক্ষিতে, পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পর্যটকদের জন্য ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হলো।

এছাড়াও দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে স্ব স্ব ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, বান্দরবান শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধা পাড়ায় দেবতাখুম-এর অবস্থান। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ অভিযানের কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পট গত ১১ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে বৈরি আবহাওয়ার কারণে ফের পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হলো।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...