বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৫ আগস্ট কোতোয়ালী থানা লুটকৃত অস্ত্র উদ্ধার, ভ্যানচালক আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের কোতোয়ালী থানায় ভাঙচুর করে অস্ত্র লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল ওরফে রনি (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে থানার লুট হওয়া একটি বিদেশি পিস্তল এবং দুটি করে ম্যাগাজিন, গুলি।

উদ্ধারকৃত অস্ত্রে থাকা নম্বর মিলিয়ে দেখা যায় এটি ৫ই আগস্ট কোতোয়ালী থানা থেকে লুটকৃত পিস্তল।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন।

পুলিশ বলছে, ওই ব্যক্তি পেশায় একজন ভ্যানচালক। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি অস্ত্র লুটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। যা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন। গ্রেপ্তার রুবেল চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মিঠাচর গ্রামের ঠাকুরদিঘী বাজার এলাকার মো. নুরুদ্দিনের ছেলে।

উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে আমরা একটা তথ্য পাই যে, থানা হতে অস্ত্র লুটের সঙ্গে সম্পৃক্ত একজন লোক পতেঙ্গা থানা এলাকায় আছে। সেখান থেকে এই রুবেলকে আমরা গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদের পরে কোতোয়ালী থানাধীন মেরিন ড্রাইভ রোডের সামনে লট্ট্যাইয়াঘাটা এলাকা থেকে তার দেখানোমতে একটি অস্ত্র উদ্ধার করি। যেটি একটি পলিথিনে মোড়ানো ছিল।’

ডিসি আলমগীর হোসেন বলেন, অস্ত্রে থাকা নম্বর মিলিয়ে আমরা নিশ্চিত হই যে, এটি ৫ই আগস্ট কোতোয়ালী থানা থেকে লুটকৃত পিস্তল। সেইসময় অস্ত্র লুটের ঘটনায় হওয়া মামলায় তাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। একইসাথে দুই রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।’

উদ্ধার করা অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি জানিয়ে মো. আলমগীর বলেন, এটি লুকিয়ে রাখা ছিল। আর লুটপাটের দিন সে ছিল—স্বীকারও করেছে আমাদের কাছে। ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই সময় বিভিন্নজন বিভিন্নভাবে অস্ত্রগুলো লুট করেছিল।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর চট্টগ্রামসহ সারা দেশে বিজয় মিছিলের সময় থানাগুলোয় লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র লুট করা হয়। ওই সময় চট্টগ্রামের ১২টি থানায় আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটও করা হয়েছিল।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...