বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বায়েজিদ ওয়াজেদিয়া এলাকা পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকার একটি পুকুরে ডুবে রাঙ্গুনিয়ার এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আশরাফুল মোস্তফা আলিফ (১৬)। সে পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসার দাখিল নবম শ্রেণীর ছাত্র এবং পোমরা আজিমনগর গাউছিয়া পাড়া এলাকার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।

জানা যায়, তারা চট্টগ্রাম নগরীর আশেকানে আওলিয়া মাদ্রাসা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রোববার বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে তিন বন্ধু একসাথে পানিতে নামে গোসল করার জন্য। এসময় হঠাৎ আলিফ পানিতে তলিয়ে যায়। প্রায় আধাঘন্টা ধরে খোজাখুজির একপর্যায়ে তার নিথর দেহ উদ্ধার হয়। দ্রুত তাকে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের মধ্যে ছোট। তাদের নিজ বাড়ি রাউজানের আন্দারমানিক হলেও গত ১৫ বছর ধরে তারা রাঙ্গুনিয়ায় বসবাস করছে।
নিহতের মামা মাওলানা শহিদুল আমিন মুরাদ বলেন, আমার ভাগিনার লাশ সোমবার (১৬ জুন) সকালে বিনা ময়নাতদন্তে পাওয়ার জন্য আবেদন করেছি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...