শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ‘ড্রোন নির্মাতা’ বাঁশখালীর আশির উদ্দিনের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন নির্মাতা’ মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে আজ সোমবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রামের বাশঁখালী উপজেলার পুইছড়িতে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এসময় উক্ত প্রতিনিধি দলটি মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কারিগরি সহযোগিতা হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি তার আরও বেশি দক্ষতা অর্জনের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।

এসময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,  শেখ হাসিনা ও গনতন্ত্র ধ্বংসকারী এক দানবীয় শক্তি আওয়ামী-ফ্যাসিবাদকে পতনের যিনি মূল কারিগর সেই নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা‌ সব সময় আপনার পা‌শে থাকব বলে অঙ্গীকার ক‌রেন তি‌নি ।

মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

এসময় আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম পাপ্পা, সদস্য জহিরুল ইসলাম আলমগীর, বাশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আমরা বিএনপি পরিবারের চট্টগ্রাম প্রতিনিধি ফখরুল ইসলাম শাহীন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

এদি‌কে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবার এর বাঁশখালী‌র পুইছড়িতে ক্ষু‌দে বিজ্ঞানী মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে আগমন এক‌টি সামা‌জিক ও মান‌বিক‌ কর্মসুচী উ‌ল্লেখ ক‌রে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন নেতাকর্মী‌দের কোন ধর‌নের জমা‌য়েত, ব‌্যানার ফেষ্টুন না করার জন‌্য নি‌র্দেশনা প্রদান কর‌লে ও সেটা মানা হয়‌নি । সকাল থে‌কে রাস্তার দু,পা‌শে শত শত নেতা কর্মী ব‌্যানার ফেষ্টুন নি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে স্বাগত জানান এবং প্রধান সড়‌কের পুকু‌রিয়া চাঁনপুর থে‌কে পুইছ‌ড়ি প্রেমবাজার পর্যন্ত প্রায় অর্ধশত গেইট করা হ‌য়ে‌ছে । হাজার হাজার বিএন‌পির নেতাকর্মী‌দের উচ্ছাসে মানা হয়‌নি চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলা বিএন‌পির নি‌র্দেশনা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...