রবিবার, ১০ মে ২০২৬

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন নুনাছড়ায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৪ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫)।

এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন রাত আনুমানিক ১২টা ১০ মিনিট সময়ে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকা অতিক্রম করছিল।

এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে চালকের পাশে বসে থাকা পণ্যের দায়িত্বে থাকা মোঃ জাহাঙ্গীর আলম নামক এক ব্যক্তি গাড়িতেই আটকে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমরা এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা জাহাঙ্গীর আলমের মৃতদেহ উদ্ধার করি। অনেক চেষ্টায় গাড়ির সামনের অংশ কেটে তাঁকে মৃত অবস্থায় বের করা হয়েছে।
নিহত ব্যক্তি গাড়ির মালামালের দায়িত্বে ছিলেন। এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাকছুদ হোসেন বলেন, নিহত ব্যক্তি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সাহাপুর এলাকার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ তাঁর স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...