চট্টগ্রাম নগরীর খুলশীতে ৬ লাখ ২০ হাজার টাকার মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুরে খুলশী থানাধীন পলিটেকনিক্যাল আগার মোড় এলাক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ ৩১টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার কে এম মেহেদেী হাসান প্রঃ মেহেদী (৩৫), গোপালগঞ্জ জেলার মোকসেদ পুর থানার দিগনগর গ্রামের কে এম আলমগীরের ছেলে।
ডিবি-(উত্তর-দক্ষিণ) বিভাগ সূত্রে জানা যায়, খুলশী এলাকায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করা হবে বলে তারা জানতে পারেন। পরে ডিবির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে দুপুর ১টা ৫০ মিনিটের ৩১টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইলসহ সময় মেহেদী হাসানকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে, তিনি একটি সক্রিয় চোর চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ও মেহেদীকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম নিউজ / এসডি/
