বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চান্দগাঁও বায়েজিদ-পাঁচলাইশে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে পৃথক অভিযান চালিয়ে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলার এজাহারনামীয় চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

শুক্রবার (১৩ জুন) দিনভর নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকার মৃত রাখাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (২৩), বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদ নগর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. ফরহাদ উদ্দিন মজনু (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার মৃত তোতা মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (৩৭) ও নজরুল মিয়া (৪০)।

র‌্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামি বাবুল বিশ্বাস নগরের সোলাইমান সোসাইটি এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, একইদিন গভীর রাতে পাঁচলাইশ থানার হামজা খাঁ লেইন এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত জুর আলী মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়ে একই মামলার আরেক আসামি নজরুল মিয়াকে হামজারবাগ এলাকার শাহনাজ ভবন থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, শুক্রবার রাত ১০টার দিকে আরেক অভিযান পরিচালিত হয় নগরের বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদ নগর এলাকায়।

সেখানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনু (৩০)–কে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী ও রাউজান থানায় হত্যা, নাশকতা, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার চার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...