স্বামী-স্ত্রী দুজন একে অন্যের সহযোগী হয়ে করতেন মাদক ব্যবসা। কিন্তু সরঞ্জাম, মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার চরপাথরঘাটা ইছানগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার মো.শাহেদ প্রঃ সন্দীপ শাহেদ (৪০) এবং তার স্ত্রী মিনু আক্তার প্রঃ মিনা (৩৫)।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনি ইছানগর গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে স্বামী-স্ত্রীসকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৬৪ পিস ইয়াবা,১৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ৮১০ টাকা পাওয়া যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা করেছে। জব্দকৃত মাদকসহ তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়।
চট্টগ্রাম নিউজ / এসডি/
