গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিবিরহাট ও নাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কয়েকটি গণপরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে জরিমানা আদায়সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রী ভোগান্তি রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আর এইচ/
